ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ক্রীড়াঙ্গন
  6. চাকুরী
  7. জাতীয়
  8. জীবন সংগ্রাম
  9. ধর্ম
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লীড নিউজ

চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

বঙ্গবেলা ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ন
Link Copied!

Spread the love

সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার সদর রসুলপুর রেল স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনটি বন্ধ রয়েছে। লাকসাম জংশন থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ওই ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে ও ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box