ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ক্রীড়াঙ্গন
  6. চাকুরী
  7. জাতীয়
  8. জীবন সংগ্রাম
  9. ধর্ম
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লীড নিউজ

প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন সিনার

বঙ্গবেলা ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৮:১৯ অপরাহ্ন
Link Copied!

Spread the love

অলইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ইতিহাস রচনা করলেন ইতালির ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজকে হারিয়ে জিতলেন জীবনের প্রথম উইম্বলডন শিরোপা।

রোববারের ফাইনালে সিনারের জয় ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। মাত্র ৩৫ দিন আগেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলকারাজের কাছেই পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে হেরেছিলেন সিনার। সেদিন দুই সেটে এগিয়ে থেকেও হাতছাড়া হয়েছিল শিরোপা। এবার সেই আক্ষেপ মুছে নতুন গল্প লিখলেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান।

‘এটি সত্যিই বিশেষ। আমি স্বপ্নের মতো মুহূর্ত উপভোগ করছি,’ ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিনার বলেন।

এই জয়ের মাধ্যমে সিনার তার চতুর্থ গ্র্যান্ডস্লাম শিরোপা ঘরে তুললেন, তবে এটি প্রথমবারের মতো হার্ড কোর্টের বাইরে কোনো বড় ট্রফি। একই সঙ্গে শেষ হলো উইম্বলডনে আলকারাজের ২৪ ম্যাচের জয়ের ধারাও।

ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক ফাইনালের চতুর্থ সেটে ৩-১ গেমে এগিয়ে থেকে চূড়ান্ত সময়ে যখন শিরোপার দিকে এগিয়ে যাচ্ছিলেন সিনার, তখনো অনেকেই প্যারিসের ব্যথার স্মৃতি মনে করছিলেন। প্রথম ম্যাচ পয়েন্ট মিস করার পরও মানসিক দৃঢ়তা ধরে রেখে দ্বিতীয় সুযোগে কাজ সেরে নেন তিনি।

সিনারের জয় থামিয়ে দিল আলকারাজের টানা তিনটি উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্ন। ওপেন যুগে মাত্র পাঁচজন পুরুষ খেলোয়াড়ই এমন কীর্তি গড়তে পেরেছেন।

ম্যাচ শেষে আলকারাজ জানান, ‘পরাজয় সবসময়ই কঠিন। তবে ইয়ানিককে অভিনন্দন। সে দুর্দান্ত টেনিস খেলেছে এবং আরও অনেক শিরোপা জিতবে।’

এখনকার টেনিস দুনিয়ায় সিনার-আলকারাজ দ্বৈরথই সবচেয়ে আকর্ষণীয়। এই দুই তরুণ প্রতিভার লড়াই যেন ফেদেরার-নাদাল-জকোভিচদের উত্তরাধিকার টিকিয়ে রাখার নতুন আশার নাম।

আর এই জয়ের মাধ্যমে ইতালির হয়ে প্রথমবারের মতো কোনো পুরুষ খেলোয়াড় উইম্বলডনের সিঙ্গেলস শিরোপা জিতলেন। ইতিহাসের অংশ হয়ে গেলেন ইয়ানিক সিনার।

Facebook Comments Box