ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ক্রীড়াঙ্গন
  6. চাকুরী
  7. জাতীয়
  8. জীবন সংগ্রাম
  9. ধর্ম
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লীড নিউজ

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

বঙ্গবেলা ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ন
Link Copied!

Spread the love

পাকিস্তানের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান।

আজ করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তার নিজস্ব রাজনৈতিক দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন। খবর এনডিটিভি।

রেহাম খান বলেন, ‘আমি আগে কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। একবার একজনের জন্য একটি দলে যোগ দিয়েছিলাম। কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি।’

তিনি জানান, তার দল সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসকশ্রেণির জবাবদিহি নিশ্চিত করবে। এটি শুধু একটি দল নয়, একটি আন্দোলন, যা রাজনীতিকে জনগণের সেবায় রূপান্তরিত করতে চায়।
নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর
বিমানের অদ্ভুত ভুল, বিপাকে পাকিস্তানি যাত্রী

পাকিস্তানের চলমান সমস্যার দিকে ইঙ্গিত করে রেহাম বলেন, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার অভাব রয়েছে। এটা আর মেনে নেওয়া যায় না।

Facebook Comments Box